ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া গাড়িসহ টাকা উদ্ধার
রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গাড়ি ও টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল ৪টার দিকে গাড়িসহ টাকা উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, ছিনতাই হওয়া টাকাভর্তি ৪টি ট্রাঙ্কের মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
ডিবির সূত্র জানায়, ছিনতাই করা টাকার চারটি ট্রাঙ্ক নিয়ে পালিয়েছিলেন ছিনতাইকারীরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গাড়িচালককে আটক করা হয় ঘটনার সাড়ে ৮ ঘণ্টার মধ্যে। গাড়িচালকের কাছ থেকে তিনটি ট্রাঙ্ক উদ্ধার করা হয়েছে। একটি ট্রাঙ্ক নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছেন।
কোন মন্তব্য নেই